Reference Archives - Mchistelibrary https://mchistelibrary.com/bcategory/reference/ This is a e-library website for department of history, mc college,sylhet Wed, 08 Jun 2022 18:57:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস https://mchistelibrary.com/book/soviet-unionr-songkipto-itihash/ Wed, 08 Jun 2022 18:57:55 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1319 সোভিয়েত প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করেছেন যে সোভিয়েত ইউনিয়নের বর্তমান ভূখণ্ডের দক্ষিণাঞ্চল এমন একটি বিস্তৃত এলাকার অংশ যেখানে মানুষের বিবর্তন ঘটে এবং যেখান থেকে আদি মানুষ আরো উত্তরের অঞ্চলে চলে যায়। আর্মেনিয়ার সাতানি-দারে চেল্লীয় কালচারের একটি পরা প্রস্তর যুগের বসতি আবিষ্কৃত হয়েছে। আরো পরের, যদিও পুরা প্রস্তর যুগেরই অন্তর্গত আচেলীয় কালচারের নিদর্শন আছে আর্মেনিয়া, আত্খাজিয়া, উক্রেন, ক্রিমিয়া […]

The post সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>
সোভিয়েত প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করেছেন যে সোভিয়েত ইউনিয়নের বর্তমান ভূখণ্ডের দক্ষিণাঞ্চল এমন একটি বিস্তৃত এলাকার অংশ যেখানে মানুষের বিবর্তন ঘটে এবং যেখান থেকে আদি মানুষ আরো উত্তরের অঞ্চলে চলে যায়। আর্মেনিয়ার সাতানি-দারে চেল্লীয় কালচারের একটি পরা প্রস্তর যুগের বসতি আবিষ্কৃত হয়েছে। আরো পরের, যদিও পুরা প্রস্তর যুগেরই অন্তর্গত আচেলীয় কালচারের নিদর্শন আছে আর্মেনিয়া, আত্খাজিয়া, উক্রেন, ক্রিমিয়া এবং তুর্কমেনিয়ার কয়েকটি স্থানে। ও অঞ্চলের | উষ্ণ উপগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় আদিম মানুষের ছোট ছোট দল অম্ল আহরণ ও যৌথ শিকার চালাত। মাইক্রোলিথ বা পাথরের কুঠার হাতিয়ারের কাজ দিত তাদের।…..

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস

The post সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>
বাংলাদেশের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন https://mchistelibrary.com/book/bangladesher-sososro-protirud-andolon/ Wed, 08 Jun 2022 18:51:00 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1312 অভিন্ন বাংলা, বহু দিন বিদেশী শাসনের অধীনে ছিল। এ দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচ” ছিল বিদেশীদের সবচেয়ে বড় আকর্ষণ। আর বাঙালী, বিদেশী অনুপ্রবেশকে প্রয়োজনীয় শক্তি নিয়ে রুখতে পারেনি বা তা সম্ভব হয়নি এ সমাজের অন্তর্নিহিত রাজনৈতিক টানাপোড়েনের জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও সত্য যে, বিদেশী শাসন প্রসারের পথে অন্তরায় হয়েছিল অসংখ্য ছোট বড় প্রতিরোধ। এ […]

The post বাংলাদেশের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন appeared first on Mchistelibrary.

]]>
অভিন্ন বাংলা, বহু দিন বিদেশী শাসনের অধীনে ছিল। এ দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচ” ছিল বিদেশীদের সবচেয়ে বড় আকর্ষণ। আর বাঙালী, বিদেশী অনুপ্রবেশকে প্রয়োজনীয় শক্তি নিয়ে রুখতে পারেনি বা তা সম্ভব হয়নি এ সমাজের অন্তর্নিহিত রাজনৈতিক টানাপোড়েনের জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও সত্য যে, বিদেশী শাসন প্রসারের পথে অন্তরায় হয়েছিল অসংখ্য ছোট বড় প্রতিরোধ। এ প্রতিরোধ শধে, বিদেশী প্রভুর বিরুদ্ধেই ছিল না, প্রতিরোধ ছিল স্থানীয় শোষণ নির্যাতন মূলক সমাজ ব্যবস্থার শিখন্ডীদের বিরুদ্ধেও। প্রকৃতি বিচারে এ দ’ধরনের প্রতি রোধ আন্দোলন বাংলার ইতিহাসের ঐতিহ্য। আজকের বাংলাদেশ, যে ভৌগোলিক এলাকার পরিচয় বহন করছে, সে এলাকায় এমনি প্রতিরোধ আন্দোলন সমূহের একটি সংশৃংখল ইতিহাসের অভাববোধ থেকেই বাংলা দেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল (১৯৮৪-৮৫) সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এ বিষয়ে একটি গবেষণা প্রকল্পের জন্য। তবে ঠিক করা হয়েছিল যে, শধুমাত্র বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা থেকে শর, করে স্বাধীন বাংলা দেশের অভ্যুদয় পর্যন্ত সময় সীমায় সংঘটিত প্রধান সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলোর ওপর গরুত্ব আরোপ করা হবে।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

বাংলাদেশের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন

The post বাংলাদেশের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন appeared first on Mchistelibrary.

]]>
ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম https://mchistelibrary.com/book/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4/ Wed, 08 Jun 2022 18:41:19 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1305 কৃষি মানব-সমাজের মূল শিল্প এবং মানব-সভ্যতার মূল বনিয়াদ। কৃষির উপর ভিত্তি করিয়াই মানব-সভ্যতার বিশাল কাঠামো দণ্ডায়মান। এই কৃষিকে ভিত্তি করিয়াই মানব-সভ্যতা বর্তমান কালের যন্ত্রশিল্পের যুগ পর্যন্ত অগ্রসর হইয়া আসিয়াছে । প্রাচীন কালের মিশর, চীন ও ভারতবর্ষের কৃষি এক বিশেষ উন্নত স্তরে আরোহণ করিয়াছিল বলিয়াই এই সকল দেশের সভ্যতাও অভাবনীয়রূপে উন্নত হইয়া উঠিয়াছিল । পরবর্তীকালে এই […]

The post ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম appeared first on Mchistelibrary.

]]>
কৃষি মানব-সমাজের মূল শিল্প এবং মানব-সভ্যতার মূল বনিয়াদ। কৃষির উপর ভিত্তি করিয়াই মানব-সভ্যতার বিশাল কাঠামো দণ্ডায়মান। এই কৃষিকে ভিত্তি করিয়াই মানব-সভ্যতা বর্তমান কালের যন্ত্রশিল্পের যুগ পর্যন্ত অগ্রসর হইয়া আসিয়াছে । প্রাচীন কালের মিশর, চীন ও ভারতবর্ষের কৃষি এক বিশেষ উন্নত স্তরে আরোহণ করিয়াছিল বলিয়াই এই সকল দেশের সভ্যতাও অভাবনীয়রূপে উন্নত হইয়া উঠিয়াছিল । পরবর্তীকালে এই কৃষিকে ভিত্তি করিয়া এবং এই তিনটি দেশের কৃষি সম্পদ লুণ্ঠন করিয়া যখন ঘুরোপে যন্ত্রশিল্প গড়িয়া উঠিল, তখনই এই যন্ত্রশিল্পের সহিত সমান তালে চলিতে না পারিয়া কৃষিশিল্প পশ্চাৎ-অপসরণ করিল, আর ঐ তিনটি দেশের অগ্রগতিও রুদ্ধ হইল।…

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম

The post ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম appeared first on Mchistelibrary.

]]>
দ্যা ক্যাপিটাল https://mchistelibrary.com/book/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2/ Wed, 08 Jun 2022 18:19:00 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1296 বিজ্ঞানে প্রশস্ত রাজপথ বলে কিছু নেই, একমাত্র সেই ব্যক্তিই তার উজ্জ্বল শীখরে পৌছাতে পারে, যে ক্লান্তির ভয়ে ভীত না হয়ে তার পাথুরে পায়ে চলা পথে কষ্ট করে চলেন’— ক্যাপিটাল-এর প্রথম খণ্ডের ফরাসী সংস্করণের ভূমিকায় উদ্বৃত বাক্যটি মার্কসেরই, প্রকাশক মরিস লাশাত্র-কে লেখা চিঠির অংশ। এই অভিজ্ঞতাটাই মার্কসের হয়েছিল— ক্যাপিটাল লিখতে গিয়ে। আর তাই, এই দেড়শ বছর […]

The post দ্যা ক্যাপিটাল appeared first on Mchistelibrary.

]]>
বিজ্ঞানে প্রশস্ত রাজপথ বলে কিছু নেই, একমাত্র সেই ব্যক্তিই তার উজ্জ্বল শীখরে পৌছাতে পারে, যে ক্লান্তির ভয়ে ভীত না হয়ে তার পাথুরে পায়ে চলা পথে কষ্ট করে চলেন’— ক্যাপিটাল-এর প্রথম খণ্ডের ফরাসী সংস্করণের ভূমিকায় উদ্বৃত বাক্যটি মার্কসেরই, প্রকাশক মরিস লাশাত্র-কে লেখা চিঠির অংশ। এই অভিজ্ঞতাটাই মার্কসের হয়েছিল— ক্যাপিটাল লিখতে গিয়ে। আর তাই, এই দেড়শ বছর পরেও অর্থনৈতিক চর্চ্চার ক্ষেত্রে, বৈজ্ঞানিক চর্চ্চার ক্ষেত্রে, সমাজতাত্ত্বিক চর্চ্চার ক্ষেত্রে, রাজনৈতিক চর্চ্চার ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করছে মার্কসের ‘ক্যাপিটাল’। সম্প্ৰতি এক জরিপে বলা হয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় ‘ক্যাপিটাল’ অন্যতম। এই ক্রেতাদের একটা বড় অংশই তরুণ, যারা ভালোভাবে জানতে চাচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থাটাকে।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

দ্যা ক্যাপিটাল

The post দ্যা ক্যাপিটাল appeared first on Mchistelibrary.

]]>
পাকিস্তানি রাজনীতির বিশ বছর https://mchistelibrary.com/book/20years-of-pakistani-politics/ Wed, 08 Jun 2022 17:29:46 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1275 শেষবারের কারাবাসকালে নিভৃত নিঃসঙ্গ কারা কক্ষে বসে মরহম পাকিস্তানী রাজনীতির স্বৈরচারী গতি ধারা সম্বন্ধে পর্যালোচনা করে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস রচনার সিদ্ধান্ত ও মানসিক প্রস্তুতি গ্রহণ করেন; কিন্তু স্বাস্থ্যগত কারণে এবং মানসিক ও বৈষয়িক উদ্বেগ অম্মন্তির দরুণ গ্রন্থ রচনায় হাত দিতে পারেননি, তবে আপন সিদ্ধান্তে তিনি অটল থাকেন। এই কারাবাস কালেই হয়ত তিনি অদৃশ্য ইংগিত পেয়েছিলেন […]

The post পাকিস্তানি রাজনীতির বিশ বছর appeared first on Mchistelibrary.

]]>
শেষবারের কারাবাসকালে নিভৃত নিঃসঙ্গ কারা কক্ষে বসে মরহম পাকিস্তানী রাজনীতির স্বৈরচারী গতি ধারা সম্বন্ধে পর্যালোচনা করে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস রচনার সিদ্ধান্ত ও মানসিক প্রস্তুতি গ্রহণ করেন; কিন্তু স্বাস্থ্যগত কারণে এবং মানসিক ও বৈষয়িক উদ্বেগ অম্মন্তির দরুণ গ্রন্থ রচনায় হাত দিতে পারেননি, তবে আপন সিদ্ধান্তে তিনি অটল থাকেন। এই কারাবাস কালেই হয়ত তিনি অদৃশ্য ইংগিত পেয়েছিলেন যে তাঁর জীবনপ্রদীপ স্তিমিত হয়ে আসছে। তাই কারা মুক্তির পর তিনি তাঁর শেষ কথাটি প্রিয় দেশবাসীকে বলে যাবার উদ্দেশ্যে স্বগৃহে বসে তাঁর শুভাকাঙ্ক্ষ 13 ভক্তদের সহযোগিতায় ডিকটেশনের মাধ্যমে ১৯৬৭ সালের ২৮শে আগস্ট থেকে ২৭শে অক্টোবর এই দু’মাসের ভেতর এ গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন। তাঁর চিন্তাধারা অসাধারণ স্বচ্ছ ছিল বলেই ডিকটে শনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। কোন কিছু রচনাকালে মরহম সাধারণতঃ এই পন্থাই অবলম্বন করতেন; পরে অবশ্য প্রয়োজনানু সারে সেই রচনার সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন ও পূন বিন্যাস করতেন। কিন্তু এই পাণ্ডুলিপি সংশোধন ইত্যাদি করার অবসর তিনি জীবনে পাননি।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

পাকিস্তানি রাজনীতির বিশ বছর

The post পাকিস্তানি রাজনীতির বিশ বছর appeared first on Mchistelibrary.

]]>
মুসলিম যুগে হিন্দুদের শিক্ষা-ব্যবস্থা https://mchistelibrary.com/book/muslim-juuga-hindu-der-shikka-bebosta/ Wed, 08 Jun 2022 12:58:17 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1268 ইতিহাস ও জীবনী রচনার ক্ষেত্রে আল্লামা শিবলী নোমানী যে নূতন দিগন্তের উদ্বোধন করিয়াছিলেন সেই পথের অনুসরণ করিয়াই তাঁহার যোগ্য অনুসারীগণ এই দেশে এমন এক বুদ্ধিদীপ্ত সাহিত্য সৃষ্টি করিতে সমর্থ হন, এই দেশের মনীষার পুষ্টি সাধনের পক্ষে বাছার প্রয়োজন ছিল অপরিসীম। পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

The post মুসলিম যুগে হিন্দুদের শিক্ষা-ব্যবস্থা appeared first on Mchistelibrary.

]]>
ইতিহাস ও জীবনী রচনার ক্ষেত্রে আল্লামা শিবলী নোমানী যে নূতন দিগন্তের উদ্বোধন করিয়াছিলেন সেই পথের অনুসরণ করিয়াই তাঁহার যোগ্য অনুসারীগণ এই দেশে এমন এক বুদ্ধিদীপ্ত সাহিত্য সৃষ্টি করিতে সমর্থ হন, এই দেশের মনীষার পুষ্টি সাধনের পক্ষে বাছার প্রয়োজন ছিল অপরিসীম।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

মুসলিম যুগে হিন্দুদের শিক্ষা-ব্যবস্থা

The post মুসলিম যুগে হিন্দুদের শিক্ষা-ব্যবস্থা appeared first on Mchistelibrary.

]]>
মার্কসবাদ https://mchistelibrary.com/book/marksbad/ Wed, 08 Jun 2022 12:49:06 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1261 দেশে মার্কসবাদ সম্বন্ধে নানারকম ভ্রান্ত ধারণা প্রচলিত অ আছে। মার্কসবাদ কী? এ জানার আগেই মার্কসীর দর্শন ও রাজনীতির উপর কতকগুলি অহেতুক দোষারোপ করা হয়। সাধারণত মার্কসবাদ বলে আমাদের দেশে যা প্রচলিত আছে-তা অত্যন্ত বিকৃত এবং অস্পষ্ট। এবং মার্কসবাদ প্রচারকদের মধ্যেও অনেকের এই বৈজ্ঞানিক দর্শন সম্বন্ধে জ্ঞান ও ধারণা না থাকায়, তা আরও বিকৃত হয়েছে এবং […]

The post মার্কসবাদ appeared first on Mchistelibrary.

]]>
দেশে মার্কসবাদ সম্বন্ধে নানারকম ভ্রান্ত ধারণা প্রচলিত অ আছে। মার্কসবাদ কী? এ জানার আগেই মার্কসীর দর্শন ও রাজনীতির উপর কতকগুলি অহেতুক দোষারোপ করা হয়। সাধারণত মার্কসবাদ বলে আমাদের দেশে যা প্রচলিত আছে-তা অত্যন্ত বিকৃত এবং অস্পষ্ট। এবং মার্কসবাদ প্রচারকদের মধ্যেও অনেকের এই বৈজ্ঞানিক দর্শন সম্বন্ধে জ্ঞান ও ধারণা না থাকায়, তা আরও বিকৃত হয়েছে এবং সে কারণে তা সাধারণের কাছে ঘৃণ্য ও ত্যাজ্য হয়ে রয়েছে।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাস ও দর্শন পর্যালোচনা করে, মার্কস ইতিহাসের এক বিশেষ ব্যাখ্যা করেন; এবং ইতিহাস ও দর্শনকে চিরপরিবর্তনশীল বিজ্ঞানের পর্যায়ভুক্ত করেন। যে দৃষ্টিভঙ্গি দিয়ে মার্কস ইতিহাসের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান বিশ্লেষণ করেন—সেই দৃষ্টিভঙ্গি হলো প্রধানত অর্থনৈতিক। এবং মার্কসীয় দর্শন ও রাজনীতির মূল ও প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক পরিস্থিতি। ইতিহাসের এই অর্থনৈতিক ব্যাখ্যা দ্বারা তিনি দেখান যে, মানব সমাজ পূর্বে জমিদারি বা সামস্ত প্রধার নিয়মকানুন অনুযায়ী চলতো, ক্রমশ ধনতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং পরে ধনতান্ত্রিক সমাজব্যবস্থা সাম্যবাদে পরিণত হবে। মোটামুটি এই হলো ইতিহাসের মার্কসীয় রূপ।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

মার্কসবাদ

The post মার্কসবাদ appeared first on Mchistelibrary.

]]>
কৌটিলীয় অর্থশাস্ত্র https://mchistelibrary.com/book/koutillio-ortosasro/ Wed, 08 Jun 2022 12:32:10 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1254 অর্থশাস্ত্র চাণক্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ।[১] মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি ও শাসনসংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য ইতিহাস। অর্থশাস্ত্র ১৫টি ভাগে বিভক্ত। এই ভাগগুলি ‘অধিকরণ’ নামে পরিচিত। গ্রন্থের মোট শ্লোকসংখ্যা ৬,০০০। রাজ্যশাসন, শত্রুদমন, রাজস্ব, দেওয়ানি ও ফৌজদারি আইন, পৌর প্রশাসন প্রভৃতি নিয়ে এই ১৫টি বিভাগের প্রতিটি রচিত। অর্থশাস্ত্রের […]

The post কৌটিলীয় অর্থশাস্ত্র appeared first on Mchistelibrary.

]]>
অর্থশাস্ত্র চাণক্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ।[১] মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি ও শাসনসংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য ইতিহাস।

অর্থশাস্ত্র ১৫টি ভাগে বিভক্ত। এই ভাগগুলি ‘অধিকরণ’ নামে পরিচিত। গ্রন্থের মোট শ্লোকসংখ্যা ৬,০০০। রাজ্যশাসন, শত্রুদমন, রাজস্ব, দেওয়ানি ও ফৌজদারি আইন, পৌর প্রশাসন প্রভৃতি নিয়ে এই ১৫টি বিভাগের প্রতিটি রচিত। অর্থশাস্ত্রের সকল বক্তব্য পরিষ্কার ও স্ববিরোধিতাদোষ থেকে মুক্ত। বিশুদ্ধ রাজতন্ত্র অর্থশাস্ত্রের মতে শ্রেষ্ঠ শাসনব্যবস্থা। গণজীবনের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের সমর্থক অর্থশাস্ত্র। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বার্থে রাজকর্মচারী নিয়োগ কালে সাবধানতা, কৃষির উন্নতিকল্পে কৃষকদের উৎকৃষ্ট বীজ ও সার সরবরাহ, রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থার উন্নতির প্রস্তাব, জমির উপর চাষীর ন্যায্য অধিকার স্বীকার, নারীর বিশেষ অধিকার স্বীকার, বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহের বিধান ব্রাহ্মণের বিশেষ অধিকার অস্বীকার ও অপরাধ অনুসারে ব্রাহ্মণেরও প্রাণদণ্ডের বিধান – এই সকল অর্থশাস্ত্রে প্রগতিশীল চিন্তা। রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত তার তত্ত্বগুলির জন্য তাকে ইতালির বিশিষ্ট রাষ্ট্রনীতিবিদ মেকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

কৌটিলীয় অর্থশাস্ত্র

The post কৌটিলীয় অর্থশাস্ত্র appeared first on Mchistelibrary.

]]>
ইসলাম ও বাঙালি মুসলমান সমাজ https://mchistelibrary.com/book/islam-o-bangali-musalman-somaj/ Wed, 08 Jun 2022 12:14:53 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1247 ১৮৭২ সালে ব্রিটিশ-বাংলায় প্রথমবারের মতো লোকগণনা হলে মুসলিম জনসংখ্যার হার সরকার ও শিক্ষিত বাঙালির ধারণাকে বাস্ত প্রমাণিত করে। এতদিন ধারণা ছিল বাংলায় মুসলমানের সংখ্যা হিন্দুর তুলনায় অনেক কম। জরিপ দেখাল হিন্দু-মুসলমানের সংখ্যানুপাত প্রায় সমান সমান। ১৮৮১ সালের দ্বিতীয় জরিপে মুসলিম সংখ্যা পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যায়। স্বভাবতই কৌতূহল ও প্রশ্ন জাগল মুসলিম জনসংখ্যার এই বিপুলত্বের কারণ […]

The post ইসলাম ও বাঙালি মুসলমান সমাজ appeared first on Mchistelibrary.

]]>
১৮৭২ সালে ব্রিটিশ-বাংলায় প্রথমবারের মতো লোকগণনা হলে মুসলিম জনসংখ্যার হার সরকার ও শিক্ষিত বাঙালির ধারণাকে বাস্ত প্রমাণিত করে। এতদিন ধারণা ছিল বাংলায় মুসলমানের সংখ্যা হিন্দুর তুলনায় অনেক কম। জরিপ দেখাল হিন্দু-মুসলমানের সংখ্যানুপাত প্রায় সমান সমান। ১৮৮১ সালের দ্বিতীয় জরিপে মুসলিম সংখ্যা পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যায়। স্বভাবতই কৌতূহল ও প্রশ্ন জাগল মুসলিম জনসংখ্যার এই বিপুলত্বের কারণ কী? এরা এল কোথা থেকে কিংবা এদের জন্মগত উৎস কী? শুরু হয়ে যায় এ নিয়ে লেখালেখি। এইচ. বেভেরলি মন্তব্য করেন বাংলার মুসলমানদের উদ্ভব মূলত নিম্নবর্ণের হিন্দুদের থেকে। কিন্তু ঢাকার সিভিল সার্জন জেমস ওয়াইজ বললেন অন্য কথা। তাঁর মতে উৎসাহী মুসলিম সৈনিকদের তরবারির ভয়ে ভীতু বাঙালি ইসলামের দিকে ঝোঁকে। এই মন্তব্যের পেছনে ছিল ইংরেজের ভেদনীতির চাতুর্য। সেজন্যই কোরান ও কৃপাণের জোরে ইসলামের বাংলায় আসার তত্ত্ব উদ্ভাবন। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। মুর্শিদাবাদ এস্টেটের দেওয়ান খন্দকার ফজলে রাব্বি এসব মতের বিরোধিতা করে ফারসি ভাষায় লেখেন হকিকত-এ- মুসলমানান-এ- বাঙ্গালাহ (১৮৯১) নামের বই। ১৮৯৫ সালে এটি The Origin of the Musalmans of Bengal নামে তিনি অনুবাদও করেন। তাঁর মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলার অধিকাংশ মুসলমান বিদেশাগত মুসলমানের বংশধর এবং এদেশে শক্তি দিয়ে ইসলাম প্রচার হয়নি।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

ইসলাম ও বাঙালি মুসলমান সমাজ

The post ইসলাম ও বাঙালি মুসলমান সমাজ appeared first on Mchistelibrary.

]]>
ইমান ও নিশান https://mchistelibrary.com/book/iman-o-nishan/ Wed, 08 Jun 2022 11:30:31 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=1240 বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী। বাঙালী সংস্কৃতির ও রাজনীতির ধারক ও বাহক তারা। সাম্রাজ্যবাদ, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা শেষ পর্যন্ত তাদের সামলাতে হয়। এই মোকাবিলার অভিজ্ঞতা কেবল আর্থ সামাজিক ক্ষেত্রে আবদ্ধ থাকে না। চৈতন্যের জগতেও নানা দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের বিরুদ্ধে বাঙালী কৃষক সমাজ প্রতিস্পর্ষী হয় । পরিস্থিতি বিশেষে কৃষকরা সমঝোতা করে, আবার অবস্থামাফিক […]

The post ইমান ও নিশান appeared first on Mchistelibrary.

]]>
বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী। বাঙালী সংস্কৃতির ও রাজনীতির ধারক ও বাহক তারা। সাম্রাজ্যবাদ, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা শেষ পর্যন্ত তাদের সামলাতে হয়। এই মোকাবিলার অভিজ্ঞতা কেবল আর্থ সামাজিক ক্ষেত্রে আবদ্ধ থাকে না। চৈতন্যের জগতেও নানা দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের বিরুদ্ধে বাঙালী কৃষক সমাজ প্রতিস্পর্ষী হয় । পরিস্থিতি বিশেষে কৃষকরা সমঝোতা করে, আবার অবস্থামাফিক নানা ইঙ্গিত ও প্রতীকের মাধ্যমে ঐ সব ক্ষমতার নিদর্শনকে তারা নাকচ করে দেয়, নিজস্ব সংস্কৃতির নানা প্রকাশভঙ্গিতে উচ্চকোটির নিরঙ্কুশ সামাজিক আধিপত্যে বিপর্যয় আনে। বাংলার ইতিহাসের এক বিশেষ পর্যায়ে, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে, উচ্চকোটির আধিপত্যের বিরুদ্ধে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার তাগিদ আম বাংলার নিম্নবর্গের অগণিত মানুষের চৈতন্যে কীভাবে অনুক্ষণ সক্রিয় ছিল, তার বিবরণ বর্তমান সন্দর্ভের উপজীব্য বিষয় ।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

ইমান ও নিশান

The post ইমান ও নিশান appeared first on Mchistelibrary.

]]>