বাংলা নাটকের ইতিহাস

শ্রীমান অজিতকুমার ঘোষের রচিত এই গ্রন্থে বাংলা নাটকের ইতিহাস ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। ধারাবাহিকতা-সূত্র মাঝে মাঝে ক্ষীণ হলেও মোটামুটি ইতিহাসের অন্যহানি হয়নি। যে-সব নাটক অজিতবাবু নিজে দেখেন নাই সে সম্বন্ধে তিনি তুন্নীস্তাব অবলম্বন করেছেন। এর যৌক্তিকতা বিতর্কর্ণীয়, তবুও সাধারণ পাঠকের প্রতি অবিচার হয়নি বলে এই জুটি উপেক্ষণীয়।

অবতরণিকা অংশে বাংলা নাটকের উৎপত্তি বিচার করা হয়েছে। দ্বিতীয় অংশ প্রস্তাবনায় অনুবাদনটিকের আলোচনা আছে। তারপর অঙ্ক ভাগ করে যথাসম্ভব কালানুযায়ী মৌলিক নাটক রচয়িতাদের কৃতিত্বের পরিচয় দেওয়া হয়েছে।

অজিতবাবু তাঁর এই বইয়ে প্রধানত রচনাশিল্পের দিক দিয়েই বাংলা নাটকের আলোচনা করেননি, করেছেন প্রয়োগশিল্পের দিক থেকেও। সুতরাং এই আলোচনা অভিনব।…

বইটি মোবাইলে পড়তে স্কেন করুন

বাংলা নাটকের ইতিহাস