First Year Archives - Mchistelibrary https://mchistelibrary.com/bcategory/first-year/ This is a e-library website for department of history, mc college,sylhet Mon, 28 Mar 2022 10:12:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 দ্য স্পিরিট অব ইসলাম https://mchistelibrary.com/book/the-sprit-of-islam/ Mon, 28 Mar 2022 10:11:55 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=107 এ কথা কোনভাবেই অনস্বীকার্য নয়, দ্য স্পিরিট অব ইসলাম বইয়ের গ্রন্থকার স্যর সৈয়দ আমীর আলী সাহেব জাস্টিস আমীর আলীর চেয়ে লেখক হিসেবে অনেক উপরের স্তরে। তিনি ইসলাম সম্পর্কে ও আইন-বিষয়ক অনেক গ্রন্থের গ্রন্থকার যেগুলো সমগ্র বিশ্বের মুসলিম-অমুসলিম সুধী পাঠক তথা জ্ঞানপিপাসু গবেষক এবং ইতিহাসবিদদের পাঠকোচিত মনে সাড়া দিয়েছে নাড়া দিয়েছে তাঁদের জ্ঞানচক্ষুকে। পোস্টটি মোবাইলে পড়তে […]

The post দ্য স্পিরিট অব ইসলাম appeared first on Mchistelibrary.

]]>
এ কথা কোনভাবেই অনস্বীকার্য নয়, দ্য স্পিরিট অব ইসলাম বইয়ের গ্রন্থকার স্যর সৈয়দ আমীর আলী সাহেব জাস্টিস আমীর আলীর চেয়ে লেখক হিসেবে অনেক উপরের স্তরে। তিনি ইসলাম সম্পর্কে ও আইন-বিষয়ক অনেক গ্রন্থের গ্রন্থকার যেগুলো সমগ্র বিশ্বের মুসলিম-অমুসলিম সুধী পাঠক তথা জ্ঞানপিপাসু গবেষক এবং ইতিহাসবিদদের পাঠকোচিত মনে সাড়া দিয়েছে নাড়া দিয়েছে তাঁদের জ্ঞানচক্ষুকে।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

দ্য স্পিরিট অব ইসলাম

The post দ্য স্পিরিট অব ইসলাম appeared first on Mchistelibrary.

]]>
মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস https://mchistelibrary.com/book/muslim_spener_rajnoitik_abostha/ Mon, 28 Mar 2022 09:48:01 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=98 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস প্রফেসর এস. এম. ইমামউদ্দিন প্রণীত A Political History of Muslin Spain নামক গ্রন্থের সংশোধিত ও বর্ধিত বাংলা | সংস্করণ। মূল ইংরেজি ভাষায় রচিত গ্রন্থটি ঢাকা থেকে একাধিকবার প্রকাশিত |হয়—১৯৬১ সনে প্রথম বার এবং ১৯৬৯ সনে সংশোধিত ও বর্ধিত আকারে দ্বিতীয় যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্মলগ্ন থেকে অনার্স […]

The post মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>
মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস প্রফেসর এস. এম. ইমামউদ্দিন প্রণীত A Political History of Muslin Spain নামক গ্রন্থের সংশোধিত ও বর্ধিত বাংলা | সংস্করণ। মূল ইংরেজি ভাষায় রচিত গ্রন্থটি ঢাকা থেকে একাধিকবার প্রকাশিত |হয়—১৯৬১ সনে প্রথম বার এবং ১৯৬৯ সনে সংশোধিত ও বর্ধিত আকারে দ্বিতীয় যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্মলগ্ন থেকে অনার্স ক্লাশের সিলেবাসে একটি পত্র হিসেবে স্পেনের রাজনৈতিক ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। ইমামউদ্দিনের গ্রন্থটি তাঁর স্পেনে পি.এইচ-ডি গবেষণালব্ধ থিসিসের উপর ভিত্তি করে লেখা। গ্রন্থটি আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে স্থান করে নিতে সক্ষম হয়। বলাবাহুল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ কর্তৃক এ গ্রন্থটি সাদরে গৃহীত হয় এবং অতি সহজেই জনপ্রিয়তা অর্জন করে। আমরা সবাই অবহিত আছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাভাষা দীর্ঘদিন আগেই গৃহীত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই A Political History of Muslim Spain বইটির বাংলা সংস্করণের অভাব দারুণভাবে অনুভূত হয়ে থাকে। অনিবার্য কারণে প্রফেসর ইমামউদ্দিন নিজের বইটি দীর্ঘ দিন ধরে সময় ও শ্রম বায় করে বাংলা ভাষায় রূপান্তর করেন। বইটির বাংলা সংস্করণের কাজ আরম্ভ করার পর পরই তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরীর কাল সমাপ্ত হয়ে গেলে তিনি ১৯৮৪ সনে সপরিবারে করাচীতে (পাকিস্তান) চলে যান। তারপর এ দীর্ঘ দিনের মধ্যে তিনি কখনও ঢাকায় আর আসেন নি। তবে করাচীতে অবস্থান করলেও বইটির বাংলা রূপান্তরকরণ থেকে তিনি বিরত হননি। গত বছর (১৯৯৭) তিনি বাংলা রূপান্তরের কাজটি সমাপ্ত করেন।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস

The post মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>
ইতিহাস ও ঐতিহাসিক https://mchistelibrary.com/book/itihash_o_oitihashik/ Mon, 28 Mar 2022 09:11:34 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=91 Historiography বা ইতিহাস-শাস্ত্রের উপর বাংলায় লেখা প্রবন্ধ বা বই অত্যন্ত বিরল। অথচ লক্ষ্য করেছি যে, এই বিষয়টির প্রতি বেশ কিছু সংখ্যক পাঠকের আগ্রহ আছে। কাল-বিভাজন বা Periodisation, গবেষণার ইউনিট বা ক্ষেত্র নির্বাচন, ইতিহাসে ঘটনার ভূমিকা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক ইতিহাসের মধ্যকার যোগসূত্র ও জটিলতা নিরূপণ, ইতিহাসের সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক পর্যায়ের বৈশিষ্ট্য এবং এ ধরনের আরো […]

The post ইতিহাস ও ঐতিহাসিক appeared first on Mchistelibrary.

]]>
Historiography বা ইতিহাস-শাস্ত্রের উপর বাংলায় লেখা প্রবন্ধ বা বই অত্যন্ত বিরল। অথচ লক্ষ্য করেছি যে, এই বিষয়টির প্রতি বেশ কিছু সংখ্যক পাঠকের আগ্রহ আছে। কাল-বিভাজন বা Periodisation, গবেষণার ইউনিট বা ক্ষেত্র নির্বাচন, ইতিহাসে ঘটনার ভূমিকা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক ইতিহাসের মধ্যকার যোগসূত্র ও জটিলতা নিরূপণ, ইতিহাসের সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক পর্যায়ের বৈশিষ্ট্য এবং এ ধরনের আরো বহু সমস্যা গবেষণার ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু হিসেবে আনুপাতিকভাবে গুরুত্ব পায়। সীমিত ভাবে হলেও এই সঙ্কলনের প্রথম আটটি প্রবন্ধে উল্লিখিত সমস্যাগুলি আলোচিত হয়েছে। প্রবন্ধগুলি মিলিয়ে পড়লে তাদের মধ্যে বিষয়গত ঐক্যের একটি সূত্র চোখে পড়বে।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

ইতিহাস ও ঐতিহাসিক

The post ইতিহাস ও ঐতিহাসিক appeared first on Mchistelibrary.

]]>
প্লেটোর রিপাবলিক https://mchistelibrary.com/book/pletor_repablik/ Mon, 28 Mar 2022 08:29:26 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=84 ইংরেজী ভাষায় রিপাবলিক’-এর একাধিক অনুবাদ প্রকাশিত হয়েছে। অধ্যাপক বেনজামিন জোয়েটের অনুবাদ ব্যতীত কর্ণফোর্ড, এইচ. ডি. পি. লী এবং রিচার্ডস-এর অনুবাদও আমাদের নিকট পরিচিত। জোয়েটের অনুবাদের ভাষা-মাধুর্য সুবিদিত। সাম্প্রতিককালে অনেক অনুবাদক প্লেটোর ভাষার মাধুর্যের উপর অধিক গুরুত্ব আরোপ না করে ‘রিপাবলিক’-এর বিষয়বস্তুর উপর গুরুত্ব আরোপ করেন। তাতে মানুষের দৈনন্দিন সংলাপ যেরূপ সাধারণ ভাষায় সংঘটিত হয়, এই […]

The post প্লেটোর রিপাবলিক appeared first on Mchistelibrary.

]]>
ইংরেজী ভাষায় রিপাবলিক’-এর একাধিক অনুবাদ প্রকাশিত হয়েছে। অধ্যাপক বেনজামিন জোয়েটের অনুবাদ ব্যতীত কর্ণফোর্ড, এইচ. ডি. পি. লী এবং রিচার্ডস-এর অনুবাদও আমাদের নিকট পরিচিত। জোয়েটের অনুবাদের ভাষা-মাধুর্য সুবিদিত। সাম্প্রতিককালে অনেক অনুবাদক প্লেটোর ভাষার মাধুর্যের উপর অধিক গুরুত্ব আরোপ না করে ‘রিপাবলিক’-এর বিষয়বস্তুর উপর গুরুত্ব আরোপ করেন। তাতে মানুষের দৈনন্দিন সংলাপ যেরূপ সাধারণ ভাষায় সংঘটিত হয়, এই ভাষ্যকারগণ তাঁদের অনুবাদে সেরূপ ভাষা ব্যবহার করার প্রয়াস পেয়েছেন। এর ফলে এ সমস্ত অনুবাদে সাহিত্য-স্বাদের অভাব অনুভূত হয়। অথচ প্লেটো পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। গবেষকগণ এ ক্ষেত্রে একমত যে, প্লেটোর ভাষাশৈলী ছিল বিস্ময়কর। তাঁর বিপুল সংলাপরাজি ব্যঞ্জনার দিক থেকে গদ্যকাব্যের ঝঙ্কারময় সৃষ্টি। প্রাচীন গ্রীক ভাষার সঙ্গে আমরা অপরিচিত। কিন্তু জোয়েটের অনুবাদের ভাষার মাধুর্য আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। অবশ্য বর্তমান অনুবাদে আমি কেবল যে জোয়েটের উপর নির্ভর করেছি, এ কথা বলা যায় না। বাংলা ভাষায় প্রকাশের ক্ষেত্রে ভাষার সাবলীলতার দিকে আমি যথাসাধ্য দৃষ্টি দিয়েছি। কিন্তু জোয়েটের অনুবাদ যদি কোথাও দুর্বোধ্য বোধ হয়েছে তবে সেক্ষেত্রে কর্ণফোর্ড, লী এবং জোয়েট : সকলের ইংরেজী অনুবাদ পাঠ করে সম্ভাব্য অর্থকে আমি গ্রহণ করেছি।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

প্লেটোর রিপাবলিক

The post প্লেটোর রিপাবলিক appeared first on Mchistelibrary.

]]>
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস https://mchistelibrary.com/book/history-of-emergence-bangladesh/ Mon, 28 Mar 2022 08:02:42 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=78 পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

The post স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

The post স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস appeared first on Mchistelibrary.

]]>
বাংলায় আফগান শাসন (1538-1576) https://mchistelibrary.com/book/banglai-afgan-shason/ Mon, 28 Mar 2022 07:43:45 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=73 পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

The post বাংলায় আফগান শাসন (1538-1576) appeared first on Mchistelibrary.

]]>

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

বাংলায় আফগান শাসন (1538-1576)

The post বাংলায় আফগান শাসন (1538-1576) appeared first on Mchistelibrary.

]]>
বাংলাদেশের কালচার https://mchistelibrary.com/book/bangladesher_culture/ Mon, 28 Mar 2022 07:00:12 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=62 আমাদের কালচারের কথা জানিতে হইলে আগে বুঝিতে হইবে কালচারটা কি? কালচারের প্রতিশব্দরূপে আমরা সাধারণত ‘কৃষ্টি’, ‘সংস্কৃতি’, ‘তহ্‌যিব’ ও ‘তমদ্দুন’ শব্দগুলি ব্যবহার করিয়া থাকি। ধাতুগত অর্থের দিক হইতে বিচার করিলে কিন্তু এর একটাও কালচারের প্রতিশব্দরূপে ব্যবহৃত হইতে পারে না। তবে ‘কৃষ্টি’ শব্দটা কর্ষণ, কালটিভেশন বা চাষ অর্থে কালচারের পরিভাষারূপে ব্যবহার করা হয় বলিয়া অন্য দুইটি শব্দের […]

The post বাংলাদেশের কালচার appeared first on Mchistelibrary.

]]>
আমাদের কালচারের কথা জানিতে হইলে আগে বুঝিতে হইবে কালচারটা কি? কালচারের প্রতিশব্দরূপে আমরা সাধারণত ‘কৃষ্টি’, ‘সংস্কৃতি’, ‘তহ্‌যিব’ ও ‘তমদ্দুন’ শব্দগুলি ব্যবহার করিয়া থাকি। ধাতুগত অর্থের দিক হইতে বিচার করিলে কিন্তু এর একটাও কালচারের প্রতিশব্দরূপে ব্যবহৃত হইতে পারে না। তবে ‘কৃষ্টি’ শব্দটা কর্ষণ, কালটিভেশন বা চাষ অর্থে কালচারের পরিভাষারূপে ব্যবহার করা হয় বলিয়া অন্য দুইটি শব্দের চেয়ে এইটাই কালচারের বেশি কাছাকাছি-ইংরেজীতে যাকে বলা হয় রিফাইনমেন্ট, আরবীতে যাকে তাহযিব বলা হয়, সংস্কৃতি শব্দটা সেই অর্থে ব্যবহার করা যাইতে পারে। তমদ্দুন শব্দটা নাগরিক অর্থে কালচার অপেক্ষা সিভিলিয়েশনের প্রতিশব্দ-রূপেই অধিকতর উপযোগী।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

বাংলাদেশের কালচার

The post বাংলাদেশের কালচার appeared first on Mchistelibrary.

]]>
বাংলার ইতিহাস আদি পর্ব https://mchistelibrary.com/book/banglar-itihas-adi-porbo/ Mon, 28 Mar 2022 06:20:45 +0000 https://mchiste-library.com/?post_type=book&p=53 এটি বাংলার প্রাচীন ইতিবৃত্তবিষয়ক শেষ বই এবং বাঙালীর ইতিবৃত্ত সাধনার চরম পরিণতিও ঘটেছে এটিতেই।…বিষয়বস্তুর বৈচিত্র্য, আলোচনার বিস্তারে এবং দৃষ্টির গভীরতায় আর কোনো বই-এর সঙ্গে তুলনীয় নয়। উউলকিনস্-জোনস্-কোলব্রুক প্রমুখ বিদেশী মনস্বীদের জানাভিযান, বঙ্কিম-রবীন্দ্রনাথের প্রেরণা, রাজেন্দ্রলাল হরপ্রসাদের গবেষণা এবং অক্ষয়কুমার-রাখালদাস-রমেশচন্দ্র । প্রভৃতির সাধনার ফল পরিণতি লাভ করেছে নীহাররঞ্জনের ‘বাঙালীর ইতিহাসে’। বস্তুত, এই মহাগ্রন্থখানি বাংলার পুরাবৃত্তচর্চার ইতিহাসে একটি […]

The post বাংলার ইতিহাস আদি পর্ব appeared first on Mchistelibrary.

]]>
এটি বাংলার প্রাচীন ইতিবৃত্তবিষয়ক শেষ বই এবং বাঙালীর ইতিবৃত্ত সাধনার চরম পরিণতিও ঘটেছে এটিতেই।…
বিষয়বস্তুর বৈচিত্র্য, আলোচনার বিস্তারে এবং দৃষ্টির গভীরতায় আর কোনো বই-এর সঙ্গে তুলনীয় নয়। উউলকিনস্-জোনস্-কোলব্রুক প্রমুখ বিদেশী মনস্বীদের জানাভিযান, বঙ্কিম-রবীন্দ্রনাথের প্রেরণা, রাজেন্দ্রলাল হরপ্রসাদের গবেষণা এবং অক্ষয়কুমার-রাখালদাস-রমেশচন্দ্র । প্রভৃতির সাধনার ফল পরিণতি লাভ করেছে নীহাররঞ্জনের ‘বাঙালীর ইতিহাসে’। বস্তুত, এই মহাগ্রন্থখানি বাংলার পুরাবৃত্তচর্চার ইতিহাসে একটি মহাযুগের অবসান এবং আর-একটি মহাযুগের আবির্ভাবের সূচনাস্থান বিংশ শতকের বিগত অর্ধ ছিল বাংলার পুরাবৃত্তচর্চার যুগ এবং তার আগামী অর্ধ হবে ইতিহাসচর্চার যুগ। তাই দুই যুগের সন্ধিস্থলেই হচ্ছে ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থখানির স্থান। শেষ পুরাবৃত্তকার হিসাবে নিহাররঞ্জন যে মর্যাদারই অধিকারী হন না কেন, প্রাচীন বাংলার প্রথম ঐতিহাসিক হিসাবে, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। পুরাবৃত্তকারের মতো তিনি শুধু তথ্য সন্নিবেশ ও ঘটনা পরস্পরার বিবরণ দান করেই নিরস্ত হননি, তিনি প্রত্যেকটি তথ্য ও ঘটনার তাৎপর্য নির্ণয়ে প্রয়াসী হয়েছেন, বিভিন্ন তথ্য ও ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। এখানেই ইতিবৃত্তের সঙ্গে ইতিহাসের পার্থক্য এবং এটাই বাঙ্গালীর ইতিহাস’-এর বিশেষ গৌরব বাঙালীর সদ্যোজাগ্রত ঐতিহাসিক চেতনাকে আমি বিশ্বাস করি আর এই চেতনাকে উদবুদ্ধ ও সক্রিয় করে তোলবার ব্যাপারে বাঙালীর ইতিহাসের দান অন্য কোনো গ্রন্থের চেয়ে কম নয়, সুতরাং এটাও আশা করি যে, এই নব-সচেতন বাঙালীর মন গ্রন্থকারকে পুনঃপুনঃ বাঙ্গালীর ইতিহাসের নুতন নুতন সংস্করণ প্রকাশের সুযোগ দেবে।

পোস্টটি মোবাইলে পড়তে স্কেন করুন

বাংলার ইতিহাস আদি পর্ব

The post বাংলার ইতিহাস আদি পর্ব appeared first on Mchistelibrary.

]]>